সাতক্ষীরা 9:19 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

ইসলামী ব্যাংকের বুথ প্রত্যাহারের সিদ্ধান্ত: প্রতিবাদে ব্যবসায়ী দের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:48:10 pm, Wednesday, 22 October 2025 203 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজার থেকে ইসলামী ব্যাংকের এটিএম বুথ প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় ইসলামী ব্যাংক কৃষ্ণনগর এজেন্ট শাখার সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, বাজারের শত শত ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক এই বুথের মাধ্যমে নিয়মিত ব্যাংকিং সেবা গ্রহণ করে থাকেন। তাই বুথটি প্রত্যাহার করা হলে বাজারের ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হবে।

মানববন্ধনে বক্তব্য দেন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নূর হোসেন মেম্বার। তিনি বলেন, “কৃষ্ণনগর বাজারে প্রায় ৭০০ ব্যবসায়ী নিয়মিতভাবে ব্যবসা পরিচালনা করছেন। এই বাজারে ইসলামী ব্যাংকের বুথটি দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও গ্রাহকদের দ্রুত ব্যাংকিং সেবা দিতে সহায়তা করে আসছে। এমন একটি গুরুত্বপূর্ণ বুথ বন্ধ করা অত্যন্ত অযৌক্তিক সিদ্ধান্ত।”

ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, “উপজেলার অন্যতম বৃহৎ বাজার কৃষ্ণনগর থেকে বুথ প্রত্যাহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামী ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা এমন সিদ্ধান্ত আশা করিনি।”

আরেক ব্যবসায়ী শানেওয়াজ সৈকত বলেন, “ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, ট্রানজেকশন কম হওয়ার কারণে বুথটি প্রত্যাহার করা হচ্ছে—এটা সম্পূর্ণ ভুল ধারণা। বাস্তবে আমরা প্রায় সময় বুথে গিয়ে টাকা না পেয়ে ফিরে আসি, কারণ সেখানে পর্যাপ্ত অর্থ সরবরাহ থাকে না। অথচ গ্রাহক সংখ্যা অনেক।”

তিনি আরও বলেন, “বুথে নিয়মিত অর্থ সরবরাহ নিশ্চিত করে এটিএমটি সচল রাখলেই গ্রাহক ব্যবহার আরও বাড়বে। তাই অফিসের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বুথটি চালু রাখার আহ্বান জানাচ্ছি।”

উপজেলা শহর থেকে দূরবর্তী ও ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধ কৃষ্ণনগর বাজারের ব্যবসায়ীরা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন— স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের সুবিধা বিবেচনায় নিয়ে এটিএম বুথটি চালু রেখে ব্যাংকিং সেবায় অগ্রণী ভূমিকা বজায় রাখার জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ইসলামী ব্যাংকের বুথ প্রত্যাহারের সিদ্ধান্ত: প্রতিবাদে ব্যবসায়ী দের মানববন্ধন

আপডেট সময় : 02:48:10 pm, Wednesday, 22 October 2025