সাতক্ষীরা 2:05 am, Thursday, 12 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

ইটভাটা ও শুটকি মাছের খটিতে অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:35:01 am, Monday, 30 January 2023 390 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগরের কয়েকটি ইটভাটা ও শুটকি মাছের খটিতে অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ জানুয়ারি) উপজেলার ফুলবাড়ি মাহমুদপুর ও নওয়াবেঁকীর কুপোট এলাকায় অবস্থিত মোস্তফা ব্রিকস, জামান ব্রিকস ও বাবলু শুটকির খটিতে এই অভিযান পরিচালনা করেন শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।

অভিযানকালে অনুমোদনহীন কাঠ দিয়ে ইট পোড়ানো ও কৃষি জমির মাটি ব্যবহারের অভিযোগে মোস্তফা ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে কৃষি জমির মাটি ব্যবহারসহ ভাটার মধ্যে কাঠের উপস্থিতির কারণে খোলপেুটয়া নদীর তীরের জামান ব্রিকসকে সতর্ক করা হয়।

অপরদিকে, উপজেলার আটুলিয়া মহিন্দ্রছিল এলাকার বাবলু খটি নামীয় শুটকি মাছের আড়ৎ-এ অভিযান চালিয়ে শুটকি তৈরীর কাজে কাঠ ব্যবহার করায় খটি বন্ধ করে দেয়ার পাশাপাশি মালিক বাবলু বিশ্বাস ও অসীম মন্ডলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ইটভাটা ও শুটকি মাছের খটিতে অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকা জরিমানা

আপডেট সময় : 12:35:01 am, Monday, 30 January 2023