সাতক্ষীরা 10:13 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

আশাশুনিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি কালো ব্যাচ ধারণ ও দোয়া অনুষ্ঠান পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:48:02 pm, Saturday, 20 December 2025 166 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আশাশুনি সদর প্রতিনিধি :নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরার আশাশুনিতে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেছেন। একই সঙ্গে শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে কালো ব্যাচ ধারণ ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতির ফলে উপজেলার সকল আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে। এতে বহু মা ও শিশু নিয়মিত টিকাদান সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় ও সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।
স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—
নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুনর্নির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইতোমধ্যে ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারীদের সমমান হিসেবে স্বীকৃতি প্রদান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) গোলক চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য সহকারী মোঃ সাইফুল্লাহ হাসানসহ উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি কালো ব্যাচ ধারণ ও দোয়া অনুষ্ঠান পালন

আপডেট সময় : 05:48:02 pm, Saturday, 20 December 2025