সংবাদ শিরোনাম ::
আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 04:47:00 pm, Tuesday, 9 December 2025 200 300 বার পড়া হয়েছে

এস. এম. মোস্তাফিজুর রহমান:সাতক্ষীরার আশাশুনিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে সালাউদ্দিন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাত ১১টা ৩০ মিনিটে আশাশুনি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজিদ বিন রওশান (৩৭ বীর) এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আশাশুনি সেনাবাহিনী ক্যাম্পের এফ-এস এর সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে বুধহাটা গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে সালাউদ্দিনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদ শেষে রাত ১টা ২০ মিনিটে তাকে উদ্ধারকৃত মাদকসহ আশাশুনি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আশাশুনি থানায় মামলা নং ০৫(১২)২৫ রুজু করা হয়েছে।
মঙ্গলবার সকালে আটক সালাউদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























