সাতক্ষীরা 11:11 pm, Wednesday, 11 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

আশাশুনিতে নদী খননের মাটি অবৈধভাবে নেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:12:15 pm, Monday, 17 November 2025 287 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:আশাশুনি উপজেলার কুল‍্যার ব্রীজ সংলগ্ন বেতনা নদী খননের মাটি অবৈধ ভাবে নেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। কুল‍্যা ব্রিজের পাশে বেতনা নদীর খননকৃত স্তুপ আকারে রাখা মাটি ট্রাকে করে নিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদ পেয়ে ঘটনা স্থলে যেতে না যেতেই দোষীরা পালিয়ে যায়। তবে স্থানীয়দের কাছে জানতে পারেন রাজু নামের এক ব্যক্তি মাটি নিয়ে যাচ্ছে। রাজুর সাথে মোবাইল ফোনে কথা হয়েছে তিনি বলেন কাগজপত্র আছে। আগামীকাল সকালে কাগজপত্র নিয়ে উপজেলা (ভূমি) অফিসে আসার জন্য বলা হয়েছে বলে জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। তিনি আরো বলেন, উপজেলার মধ্যে নদী খননকৃত মাটিতে কেউ যদি হাত দেওয়ার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মোবাইল কোর্ট পরিচালনা কালে এএস আই নাজির সহ পুলিশ সদস্য উপস্থিতি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আশাশুনিতে নদী খননের মাটি অবৈধভাবে নেওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা

আপডেট সময় : 09:12:15 pm, Monday, 17 November 2025