সাতক্ষীরা 9:27 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

আওয়ামী লীগ কখনো পালায় না : প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:08:37 pm, Monday, 30 January 2023 261 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

দৈনিক সাতক্ষীরা কন্ঠঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি বলে পালানোর পথ পাবে না আওয়ামী লীগ। আমি প্রশ্ন করতে চাই, পালায় কে? আওয়ামী লীগ কখনো পালায় না। আওয়ামী লীগ জনগণকে নিয়ে কাজ করে।’

রাজশাহীর জনসভায় এসব কথা বলেন তিনি। আজ রবিবার দুপুর সোয়া ৩টার দিকে জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘নৌকায় ভোট না দিলে দেশ স্বাধীন হতো না। আর দেশ স্বাধীন না হলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতেন না। আর সেই নৌকার ওপর এত ক্ষোভ কেন?
রাজধাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) এই জনসভায়
শেখ হাসিনা প্রায় ১ হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ২৬টি প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ৩৭৬ কোটি ২৮ হাজার টাকা ব্যয়ে আরও ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। জনসভাকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয়েছে মাঠ।

সর্বসাধারণের জন্য জনসভাস্থল সকাল ৮টার পর খুলে দেওয়া হয়। সকাল থেকেই মিছিল নিয়ে মাদ্রাসা মাঠে প্রবেশের মূল গেটে হাজার হাজার নেতাকর্মীর জটলা দেখা যায়। একেক নেতার অনুসারীরা নিজেদের পরিচয় জানান দিতে পরিধান করেছেন নানা রঙের টি-শার্ট, গেঞ্জি, টুপি।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নেতাকর্মীরা মাঠে এসেছেন। বিভাগের আট জেলা থেকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এতে যোগ দিয়েছেন।
সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

আওয়ামী লীগ কখনো পালায় না : প্রধানমন্ত্রী

আপডেট সময় : 11:08:37 pm, Monday, 30 January 2023