সাতক্ষীরা 9:02 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাউসার আজিজ কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে

অশ্লীল ড্যান্স আর জুয়ার আসরের অনুমতি পেতেই জেলা প্রশাসকের দপ্তরে আবেদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:37:16 pm, Thursday, 16 February 2023 260 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ একটি চক্র কলারোয়ায় আবারও অশ্লীল ড্যান্স আর জুয়ার আসরের অনুমতি পেতেই জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করেছে। কৃষি মেলার অনুমতি নিয়ে এই কর্মকান্ডে চালানোর পায়তায় করছে চক্রটি। এই মেলার অনুমতি পেলে কলারোয়া আবারও অশান্ত পরিবেশে সৃষ্টি হবে। একটি সূত্রে জানা গেছে, যতসামান্য ও নামে মাত্র সার্কাসের অন্তরালে গভীর রাতে সেখানে প্রদর্শিত হবে অশ্লীল ড্যান্স, জুয়ার আসর আর নেশার আড্ডা।
এ ছাড়া সেখানে মেয়েদের দিয়ে অর্ধনগ্ন নয় বরং প্রায় উলঙ্গ অশীল ড্যান্স করানো হবে। থাকবে ওয়ানটেনসহ বিভিন্ন নামীয় জুয়ার আসর। বাদ যাচ্ছে না মদ, ফেনসিডিল, গাঁজাসহ নানান ধরনের নেশার আড্ডাও। ইতোমধ্যে সাতক্ষীরার কালিগঞ্জ, আশাশুনি ও পাটকেলঘাটার শার্শার কুটিঘাটায় নেয়া কৃষি মেলার নামে অশালিন নৃত্য, ড্যান্স, জুয়া হওয়ায় এলাকাবাসী বিভাগী কমিশনার সহ সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। এর মধ্যে কালিগঞ্জ, আশাশুনিতে মেলা বন্ধ হয়েছে।
পাটকেলঘাটার শার্শার কুটিঘাটায় একটি বন্ধ থাকার পরে আবারও শুরু হয়েছে। এতে এলাকাবাসী ওই কৃষি মেলা বন্ধের দাবী জানিয়েছেন। মেলা বন্ধ না হলে যে কোন সময় হামলা-সংঘর্ষ বেধে যেতে পারে বলে আশাংখা করা হচ্ছে। এতে আইন শৃঙ্খলা অবনতি হবে। ইতোমধ্যে সার্কসের আবেদন পত্র জেলা প্রশাসকের দপ্তরে চলে এসেছে বলে জানা গেছে। জেলা প্রশাসকের অনুমতি পেলেই শুরু হয়ে যাবে সার্কাস খেলার নামে অশালিন ড্যান্স। তার পরে শান্ত কলারোয়ায় শুরু হবে অশান্ত পরিবেশ।
এদিকে মেলার অনুমতি পাওয়ার আগেই কলারোয়ার সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সরকারি মাঠ দখল করে শুরু হয়েছে প্যান্ডের কাজ। সচেতন সুধি সমাজ এধরণের অনৈতিক কর্মকান্ডে অনুমতি না দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

অশ্লীল ড্যান্স আর জুয়ার আসরের অনুমতি পেতেই জেলা প্রশাসকের দপ্তরে আবেদন

আপডেট সময় : 11:37:16 pm, Thursday, 16 February 2023