সাতক্ষীরা 7:35 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনেই ৩ হাজার শিক্ষার্থী অনুপস্থিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:53:30 pm, Wednesday, 15 April 2026 173 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরা জেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তবে পরীক্ষার শুরুতেই উদ্বেগজনকভাবে ৩ হাজারের বেশি শিক্ষার্থীর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত জেলার নির্ধারিত ১৭টি কেন্দ্রে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকে কেন্দ্র করে প্রশাসন ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়, যার ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় মোট ৮ হাজার ৫০২ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও প্রথম দিনেই অনুপস্থিত ছিল ৩ হাজার ৩০৪ জন। ফলে উপস্থিতির হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ১৪ শতাংশ, যা সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি করেছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বালক ছিল ৩ হাজার ৩০৫ জন এবং বালিকা ছিল ৩ হাজার ৪৮৭ জন। উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সদর উপজেলায় সর্বোচ্চ ১ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। অপরদিকে, সর্বনিম্ন ৪৭৫ জন শিক্ষার্থী অংশ নেয় দেবহাটা উপজেলায়। এছাড়াও আশাশুনি, কলারোয়া, কালিগঞ্জ, তালা ও শ্যামনগর উপজেলাতেও উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী উপস্থিত ছিল।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে। প্রশ্নপত্র ফাঁস, নকল বা অন্য কোনো অনিয়ম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। প্রতিটি কেন্দ্রে প্রশাসন, শিক্ষা বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরীক্ষা উপহার দিতে পারব। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি উপকৃত হবে।
তিনি আরও জানান, বর্তমান সরকার বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বৃদ্ধি করায় শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়ছে এবং ভবিষ্যতে অংশগ্রহণের হার আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনেই ৩ হাজার শিক্ষার্থী অনুপস্থিত

আপডেট সময় : 11:53:30 pm, Wednesday, 15 April 2026