সাতক্ষীরা 4:48 pm, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে নতুন ভাঙন: আতঙ্কে হাজারো মানুষ, পাউবো ও জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ দাবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:32:48 pm, Monday, 6 April 2026 183 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কণ্ঠ ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া এলাকায় খোলপেটুয়া নদীর পাউবো নির্মিত বেড়িবাঁধে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৮টার দিকে প্রবল স্রোতের মুখে বাঁধের প্রায় ১০০ হাত এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়।
এ ঘটনায় পুরো এলাকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে এবং হাজারো মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কাকবাসিয়া খেয়াঘাট সংলগ্ন এ বাঁধে জিও ব্যাগ ফেলে সংস্কার কাজ করা হয়েছিল। তবে গত কয়েকদিন ধরে বাঁধের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সোমবার ভোরে নদীর তীব্র স্রোতে সবুর গাজীর বাড়ির পাশের অংশটি সম্পূর্ণ ধসে পড়ে।
এরই মধ্যে বাঁধের উত্তর ও দক্ষিণের আরও দুটি অংশে নতুন করে ফাটল দেখা দিয়েছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
স্থানীয়দের দাবি, ভাঙনস্থলের উত্তরে প্রায় ৫০ ফুট এবং দক্ষিণে আরও ১০০ ফুট এলাকা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এর আগেও গত বছর ঈদুল ফিতরের দিন একই স্থানে বাঁধ ভেঙে প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল ফসল, মাছের ঘের ও বসতবাড়ি।
এবারও রাতের জোয়ারের আগে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু না হলে পুরো ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার খবর পেয়ে আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুছসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ভাঙন এলাকা পরিদর্শন করেন। চেয়ারম্যান বলেন, “বাঁধের অবস্থা অত্যন্ত নাজুক। প্রতি মুহূর্তে মাটি নদীতে বিলীন হচ্ছে। জরুরি ভিত্তিতে ডাম্পিং শুরু না করলে লোকালয় রক্ষা করা সম্ভব হবে না।”
এদিকে এলাকাবাসী দ্রুত জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, বারবার অস্থায়ী সংস্কারের পরিবর্তে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ নিতে হবে, নইলে প্রতি বছরই একই দুর্ভোগে পড়তে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে নতুন ভাঙন: আতঙ্কে হাজারো মানুষ, পাউবো ও জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ দাবি

আপডেট সময় : 10:32:48 pm, Monday, 6 April 2026