Custom Banner
25 December 2024
শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়: অদ্য ২৫ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে যীশু খ্রীষ্টের শুভ জন্মদিন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে সাতক্ষীরা সদর থানাধীন সুলতানপুর বাটকেখালী খ্রিস্টরাজের গীর্জা কাথলিক চার্চ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান খ্রিস্টরাজ গীর্জার নেতৃবৃন্দ। তারপর জেলা পুলিশ,সাতক্ষীরার পক্ষ থেকে নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মহোদয়। অতঃপর সকলে যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে কেক কেটে শুভ বড়দিন উদযাপন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক, সাতক্ষীরা,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),জনাব হেনরি সরদার,সভাপতি,বড়দিন উদযাপন কমিটি, জনাব ফাবার জোসেফ নরেন,পুরোহিত প্রধান,খ্রিস্টান এসোসিয়েশন,সাতক্ষীরা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাগণ,গীর্জার পুরোহিত,পালক ও ভক্তরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Adds Image