স্টাফ রিপোর্টারঃ দেবহাটার সখিপুর আহছানিয়া শাখা মিশনের উদ্যোগে পীর কেবলা হযরত খাঁন বাহাদুর আহছানউল্লা রহমতুল্লাহি আলাইহির জন্ম শতবার্ষিকী উপলক্ষে সখিপুর শাখা আহছানিয়া মিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার ৮ ফেব্রুয়ারী, ২৩ ইং সকাল সাড়ে ১০ টায় সখিপুর আহছানিয়া মিশনের অফিস চত্বরে এই কম্বল বিতরন করা হয়।
নিম্ন আয়ের মানুষ শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ফিরোজা মজিদ ট্রাষ্টের প্রতিষ্টাতা চেয়ারম্যান ইকবাল মাসুদ ও সখিপুর শাখা আহছানিয়া মিশন। ৫০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিপুর আহছানিয়া মিশনের সহ-সভাপতি মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব, সহ-সভাপতি ও সখিপুর ইউপি সদস্য নূর মোহাম্মাদ, নির্বাহী সদস্য সেরাজ্জুর জামান, আবুল হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ