সাতক্ষীরা কণ্ঠ ডেস্ক: সাতক্ষীরায় স্মরণকালের অন্যতম শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে আকস্মিক এই ভূকম্পনে কেঁপে ওঠে পুরো জেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।
জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন। উৎপত্তিস্থল জেলার অভ্যন্তরে হওয়ায় কম্পনের তীব্রতা ছিল বেশি।
জুমার নামাজের সময় হঠাৎ তীব্র ঝাঁকুনি শুরু হলে মসজিদে থাকা মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত খোলা জায়গায় বেরিয়ে আসেন। শহরের বহুতল ভবনগুলো থেকেও বাসিন্দারা নিচে নেমে আসেন।
তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ