২৩ সেপ্টেম্বর শনিবার সাতক্ষীরায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান এম. পি।
মাননীয় মন্ত্রী দুপুর ১টায় সাতক্ষীরা বয়েজ স্কুল মাঠে হেলিকপ্টার যোগে নামবেন। দুপুর দেড়টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে উপস্থিতি এবং সাতক্ষীরা পুলিশ লাইন্সে এর নব-নির্মিত ইনডোর প্লে-গ্রাউন্ড উদ্বোধন করবেন।
দুপুর ২.৩০টে পুলিশ লাইন্স সাতক্ষীরা হতে নলতা, কালিগঞ্জের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওনা দিবেন তিনি।
বিকাল ৩টায় নলতা, কালিগঞ্জ উপস্থিতি এবং জনসভায় যোগ দিবেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী। বিকাল ৫টায় নলতা, কালিগঞ্জ, সাতক্ষীরা হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
এসময় মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব এবং জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য কর্মকর্তা) সফরসঙ্গী হবেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ