সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১১০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সকালে ভোমরা পোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সদরের ভোমরা নবাতকাটি গ্রামের মৃত সলেমান সরদারের পুত্র ফারুক হোসেন ও ভোমরা দাসপাড়া এলাকার মৃত ছব্বাত আলীর পুত্র মাছুম বিল্লাহ।
শনিবার বিকাল ৫টায় সদর থানা পুলিশের পাঠানো প্রেস বার্তায় জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এএস আই সাইমুন ঢালী, আনিছুর রহমান ও এএসআই মাজহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ভোমরা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফারুক হোসেন ও মাছুম বিল্লাহ করে গ্রেফতার করে।
এ সময় তাদের দেহ তল্লাশি করে পৃথকভাবে ৭০ ও ৪০ পিচ মোট ১১০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্বার পূর্বক জব্দ করা হয়। যার মূল্য অনুমান ৩৩ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। এ ছাড়া আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ