সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান স্যারের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ/জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে থানার এসআই/মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় এসআই/ইব্রাহীম রাসেল, এএসআই শাহানুর আলম, এএসআই জিল্লুর রহমান একটি বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ১২ মে, ২০২৩ তারিখ ২২.৩৫ ঘটিকায় সাতক্ষীরা থানাধীন নবাতকাঠি গ্রামস্থ গ্রামস্থ পুরাতন গাংনিয়া ব্রিজের পশ্চিম পাশে জনৈক আসাদুজ্জামানের চায়ের দোকানের পিছনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. মোঃ ফিরোজ হোসেন(২৯), পিতা-মোঃ মনিরুল ইসলাম ,স্থায়ী: গ্রাম- দক্ষিন পারুলিয়া, উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরা কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর দেহ তল্লাশি পূর্বক তাহার হেফাজত হইতে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ৫০ গ্রাম, মূল্য অনুমান ২,৫০,০০০/- টাকা। উদ্ধার পূর্বক জব্দ করা হয়-
এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ