সাতক্ষীরা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগ-কালিগঞ্জ আংশিক) আসনের নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউল হক দোলনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
শনিবার (৩০ ডিসেম্বর) অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ প্রবীর কুমার দাস স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়। নোটিশে আগামী সোমবার (১ জানুয়ারি) সকাল ১১টায় অনুসন্ধান কমিটি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে (সদর সিনিয়র সহকারী জজ-এর কার্যালয়, জেলা জজ আদালত সাতক্ষীরা) হাজির হয়ে নিজ অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ