মোঃ মফিজুল ইসলাম (মফিজ) ; ব্যতিক্রমধর্মী এবং প্রশংসনীয় উদ্যোগ নিয়ে সাতক্ষীরা সদরের ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী ভাতার উন্মুক্ত যাচাই বাছাই করে প্রশংসায় ভাসছেন ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন ঢালী। যাচাই বাছাইএ স্বচ্ছতা বজায় রাখতে চেয়ারম্যান আলাউদ্দীন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী ভাতার উন্মুক্ত যাচাই বাছাই করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গ সহ ভাতা প্রতিবন্ধীরা ও প্রতিবন্ধীদের অভিভাবকরা।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ