উপ-পরিচালকের কার্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা এর আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসন , সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর যৌথ উদ্যোগে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মকাণ্ডে যুব সমাজের ভূমিকা শীর্ষক সচেতনতা মূলক অনুষ্ঠান আজ মঙ্গলবার সাতক্ষীরা যুব উন্নয়ন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্তই যথেষ্ট। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী অনুষ্ঠানে
সাতক্ষীরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব শেখ মোঃ হাশেম আলীর সভাপতিত্বে জনসচেতনামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি ছিলেন জনাব আশীষ কুমার মন্ডল উপ-পরিচালক ,যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব শেখ মঈনুল ইসলাম মঈন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাতক্ষীরা উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ প্রমুখ সহ সাতক্ষীরা সকল যুব উন্নয়ন অধিদপ্তর এর কর্মকর্তাবৃন্দরা ও যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত এক আলোচনা অতিথিরা মাদক, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, মাদক , সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত সমাজ গড়তে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে যারা মাদকাসক্ত, সন্ত্রাস ও জঙ্গিবাদ তারা সমাজের শত্রু ও দেশের শত্রু এদেরকে নির্মূল করতে হবে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ