মোঃআব্দুর রউফ ভোমরা : সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের কমিটি গঠন হয়েছে। শুক্রবার (২০সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের সাধারন সভায় উক্ত কমিটি গঠন করা হয়।
ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের আহবায়ক ও উপদেষ্টা এ্যাড. এ.বি.এম সেলিমের সভাপতিত্বে ও মো: আব্দুর রউফ’র সঞ্চালনায় উক্ত কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা আবু হাসান, আহবায়ক কমিটির সদস্য শরিফুজ্জামান সোহাগ ও ইউনুছ আলী। এসময় ভার্চুয়াল বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। অন্যান্য উপদেষ্টারা হলেন ডা: আবুল কালাম বাবলা ও নাজমুল আলম মিলন।
সভায় সকলের সর্ব সম্মতিক্রমে তৌহিদুল হক তৌহিদকে সভাপতি, আব্দুর রউফ সিনিয়র সহ-সভাপতি, নাজমুর রহমান রিন্টু সহ-সভাপতি, ডাঃ শফিকুল ইসলাম সাধারন সম্পাদক, জাহাঙ্গীর হোসেন যুগ্ন-সাধারন সম্পাদক, শাহানারা খাতুন সহ-সাধারন সম্পাদক,জি,এম আব্দুর রহিম সাংগঠনিক সম্পাদক, রাশেদুজ্জামান শামীম সহ-সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলাম রঞ্জু অর্থ সম্পাদক, ছালেকা হক কেয়া সাহিত্য সম্পাদক, আফজাল হোসেন ক্রীড়া সম্পাদক, ইমদাদুল হক মিলন প্রচার সম্পাদক, উত্তম কুমার দপ্তর সম্পাদক, জি.এম আব্বাস উদ্দীন, আবিদ হোসেন, মাস্টার শফিকুল ইসলাম ও তপন কুমারকে কার্যনির্বাহী সদস্য করে ১৭ সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাধারন সদস্যদের মধ্যে যথাক্রমে, শওকত আলী, আজিজুল হক, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, আবু জাফর, মারুফ বিল্লাহ ও সালমা আক্তার রাখী প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ