২৯ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট আকস্মিক পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়।
পুলিশ সুপার মহোদয় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পুলিশর প্রতিটি সদস্যদের শৃঙ্খলা, নিষ্ঠা ও পেশাদার আচরণের মাধ্যমে সকলের অর্পিত দায়িত্ব কর্তব্য যথাযথ ভাবে পালনের জন্য নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় ভোমরা ইমিগ্রেশনের অভ্যন্তরে নবনির্মিত স্বাগতম ফলক উন্মোচন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ হাফিজুর রহমান,ডিআইও-১, ডিএসবি,সাতক্ষীরা, জনাব মোঃ নকিবুল্লাহ, ইনচার্জ,ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট,সাতক্ষীরা সহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ