দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা সাতক্ষীরা দেবহাটার সখিপুর বাজারে এক চাল ব্যবসায়ীর গোডাউনে ইউএনও’র অভিযান। এ সময় সরকারি সীল-মোহরযুক্ত ৭৭ বস্তা চাল দেখতে পান ইউএনও। থলের বিড়াল বেরিয়ে যাওয়ার ভয়ে সংবাদ সংগ্রহের কাজে মালিক পক্ষের বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাপ্রাপ্ত সখিপুর উম্মে সালেহা ট্রেডার্সে। তাৎক্ষণিক চাল পরীক্ষার জন্য খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর দায়িত্ব প্রদান করেন ইউএনও। জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সখিপুরস্থ কাঠ ব্যবসায়ী মুনছুর হাজীর বাড়িতে সরকারি চাল আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যান দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তথ্যের ভিত্তিতে সখিপুর উম্মে সালেহা ট্রেডার্সের সত্ত্বাধিকারী খেজুরবাড়িয়া গ্রামের জহুরুল ইসলাম (জেহের আলী মিস্ত্রী)’র ছেলে নজরুল ইসলাম ও একই গ্রামের মৃত গোলাম জুব্বার সরদারের ছেলে নারী লোভী আমজাদ হোসেনের গোডাউনে আরও ৭৭ বস্তা সরকারি সীল মোহরযুক্ত চাল পান। সাথে সাথে তিনি পারুলিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপাসিন্দুকে মোবাইল যোগে ডেকে চালগুলো পরীক্ষা করার নির্দেশ দেন।
সরেজমিনে যেয়ে দেখা যায়, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপাসিন্দু মালিক পক্ষের সাথে চুপিসারে আলাপ করছে উম্মে সালেহা ট্রেডার্সের গোডাউন সংলগ্ন রাস্তার উপরে। প্রতিবেদকরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে বিষয়টি জানতে চাওয়ার এক পর্যায়ে মালিক পক্ষ ক্ষিপ্ত হয়ে থলের বিড়াল বেরিয়ে যাওয়ার ভয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তড়ি-ঘড়ি করে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী চাল পরিক্ষা-নিরীক্ষা পরে ব্যবস্থা নিবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ