সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা দহাকুলা শেখপাড়া মোড়ে সন্ত্রাসীরা এক মুদি ও ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে। এজাহার সূত্রে জানা গেছে, ২০ জানুয়ারী রাত একটার দিকে শেখ তাহের হোসেন দহাকুলা শেখপাড়া মোড়ে তার মুদি ও ফ্লেক্সিলোড দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে পারকুকরালির মোঃ বারির ছেলে আলমগীর হোসেন তার মটরসাইকেলে স্ত্রীকে নিয়ে দোকানের পাশে এসে দাঁড়ায়।
শেখ তাহের মোবাইল এর আলোতে এত রাতে সেখানে অবস্থানসহ কি বিষয় জানতে চাই। এ নিয়ে আলমগীরের সাথে শেখ তাহের এর বাক বিতণ্ডা, গালিগালাজ করে। সে তার মোবাইল ফোনে তার বন্ধুদের ডাকে। ইটাগাছা হাসান মুহুরির ছেলে এস এম মুজাহিদুর রহমান অন্তু ( ২৮ ) ও মেঝমিয়ার মোড় আল আমিন ( ২৯ ) কে ডেকে নেয়।
ব্যবসায়ী শেখ তাহের বলেন, তারা আনুমানিক রাত ১:১৫ ঘটিকার সময় ছুরি, দা, লোহার রড সহকারে আমার উপর অতর্কিত হামলা করে। আলমগীর ছুরি দিয়ে আমার মাথায় ডান চোখের উপর জখম করে।
মুজাহিদুর রহমান দা দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় কোপ মারলে আমি মাথা সরিয়ে নিলে পিঠের বাম পাশে লেগে হাড় কেটে গিয়ে রক্তাক্ত জখম হই। চোখের উপর দুটি সেলাই ও পিঠে পনেরটি সেলাই দিতে হয়।
অন্যান্য আসামিদের এলোপাথাড়ি মারপিটের কারণে আমার শরীরের বিভিন্ন স্থানে কাটাছেলা রক্তাক্ত জখম হই। আসামিরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়ায়। তখন আল আমিন আমার কাছে থাকা ৩৩ হাজার ২৫০ টাকা নিয়ে নেয়। আমার চিৎকারে অনেকে আগাইয়া আসলে আসামিরা জীবননাশের হুমকি দিয়ে চলে যায়।
সাবেক ছাত্রলীগ নেতা শেখ আহসান হাবীব বলেন আমি তখন দহাকুলা মোড়ের চায়ের দোকানে বসে ছিলাম, দেখি অন্তুবাহিনী ও তার দলবল বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাহের কে মারপিট করছে। আমরা দুই তিন জন ছিলাম আমাদের দেখা ছাড়া কিছুই করার ছিল না, মৃত ভেবে তাহের কে রেখে তারা দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য শেখ মুস্তাফিজুর রহমান ময়না বলেন, সন্ত্রাসীরা একজন ব্যবসায়ীকে নৃশংস ভাবে এভাবে কুপোনো খুবই দুঃখজনক।
প্রশাসনকে বলবো দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানা একটি মামলা হয়েছে। আসমিদেরকে ধরতে মাঠে নেমেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ