স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় ইমরান হোসেন (২৭) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
এ সময় নয়ন হোসেন (২৬) নামে তার এক বন্ধু গুরুতর আহত হয়েছে। মৃত্যু পুলিশ সদস্য মোটরসাইকেল চালক ইমরান হোসেন কলারোয়া উপজেলার জালালবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের মাস্টার মোনায়াম হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে ওই গ্রামের গ্রামের লিয়াকত আলীর দোকান সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাঙ্গামাটি জেলায় কর্মরত পুলিশ সদস্য ((কনস্টেবল) ইমরান হোসেন ছুটিতে নিজ বাড়িতে এসে মোটরসাইকেল যোগে স্থানীয় সিংহলাল বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ওইস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মাটি বহনকারী একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে তারা দুই জন মারাত্মক আহত হন। তাৎক্ষনিকভাবে স্থাণীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য ইমরানকে মৃত্যু বলে ঘোষনা করেন। আর আহত নয়নকে প্রথমে সাতক্ষীরা পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে নয়ন খুলনাতে চিকিৎসাধীন রয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা জানান, পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ