নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজী কালে জনতার হাতে আটক হয়েছে শফিকুল ইসলাম নামে এক ভুয়া পুলিশ কর্মকর্তা।শনিবার সকালে তাকে সাতক্ষীরা সদর উপজেলার বেতলা গ্রাম থেকে আটকের পর পুলিশে সোপার্দ করে জনতা। আটককৃত শফিকুল ইসলাম দেবহাটা উপজেলার সেকেন্দার গ্রামের বাবর আলীর ছেলে।
সদর উপজেলার আগরদাঁড়ী ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে তার এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামের মানুষকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল শফিকুল। শনিবার ভোরে দুটি মোটরসাইকেল নিয়ে চাঁদবাজী করতে শফিকুল ইসলামসহ তিন,চার জন তার গ্রামে প্রবেশ করে। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তাদেরকে আটক করে রাখে।ওই সময় তার সাথে থাকা প্রতারকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে তাকে পুলিশের হাতে সেপার্দ করা হয়।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, শফিকুল ইসলাম নামে একজনকে ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ