সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় রেকর্ড পরিমান ১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এটাই এ পর্যন্ত হাসপাতালে ভর্তিকৃত এক দিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.জয়ন্ত সরকার আমাদের প্রতিনিধিকে বলেন,গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, কলারোয়ায় ৬ জন,তালায় ৪ জন এবং সাতক্ষীরা সদর হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত আগষ্ট মাসে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন ৫ জন।
উন্নত চিকিৎসার জন্য এপর্যন্ত খুলনা সহ মন অন্যত্রে স্থানান্তর করা হয়েছে ৩৬ জন। বর্তমানে হাসপাতালে রয়েছেন ৪৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪০৪ জন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ