স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরায় দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। শুক্রবার (৬ জানুয়ারী) সকালে আইএফআইসি ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক বিধান চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
এ সময় ব্যাংকটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেড় শতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ