আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা'র চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ও অপর একটিতে জাতীয় পার্টির প্রার্থী জয়লাভ করেছেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্ৰহণ।
রাতে জেলা রিার্টনিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারি ফলাফল অনুযায়ী
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রাথী ফিরোজ আহমেদ স্বপন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পর্টির সৈয়দ দিদার বখত লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৫৫৩ ভোট।
সাতক্ষীরা-২(সদর) আসনে জাতীয়পার্টি মনোনিত লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশু ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি মীর মোস্তাক আহমেদ রবি ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৪৪৭ ভোট।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা ও কালিগঞ্জের আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রাথী ডা আ ফ ম রুহুল হক বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির আলিফ হোসেন পেয়েছেন ১২ হাজার ৪৭৩ ভোট।
সাতক্ষীরি-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের অংশিক) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী এসএম আতাউল হক দোলন এক লাখ ৪০ হাজার ৪৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনএম মনোনিত প্রার্থী এইচ এম গোলাম রেজা নোঙর প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ হাজার ৯৮৬ ভোট।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ