নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার সদরে মাদক ও দেহ ব্যবসায়ী জি এম নুরুজ্জামান সাগরের দাপটে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। তার ব্যবহারে অতিষ্ঠ হয়ে প্রতিবেশীরা সম্মিলিত ভাবে এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় গণ স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, সাতক্ষীরার সদরে মুনজিতপুরের বাসিন্দা মৃত জি এম কাওসার আলীর ছেলে জি এম নুরজাহান সাগর(৩৮) একজন কুখ্যাত মাদক সেবনকারী ও ব্যবসায়ী। সদর থানার সামনে মাতৃ সদন ক্লিনিকের পিছনে সে তার পাঁচতলা বিশিষ্ট নিজস্ব ভবনে দীর্ঘদিন যাবত নিয়মিতভাবে বিভিন্ন এলাকার উঠতি বয়সী ছেলেমেয়েদের প্রলোভন দেখিয়ে তাদেরকে দিয়ে মাদক সেবনের আড্ডায় লিপ্ত থাকা সহ দেহ ব্যবসায় বাধ্য করছে। এর পাশাপাশি তাদেরকে দিয়েই সাগর তার রমরমা মাদক ও দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
অভিযোগ সুত্রে আরও জানা যায়, সাগর এলাকায় তার মতো একই চরিত্রের নেশাগ্রস্থ আরো দু একজনকে সাথে নিয়ে এই মাদক সেবনের আড্ডা সহ রমরমা মাদক ও দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে। সাগরের এমন কার্যকলাপের প্রতিবাদ করায় সে নিজেই তার মা ও স্ত্রী সন্তানদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বর্তমানে সাগর একজন মহিলাকে স্ত্রীর মিথ্যা পরিচয় দিয়ে তার বাড়িতে রেখেছে এবং তাকে দিয়েই দেহ ব্যবসার সমস্ত কাজ পরিচালনা করে আসছে সাগর।
অভিযোগে বলা হয়, ইং- ০৬-০৩-২০২৪ তারিখ বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকার সময় সাগরের এহেন কার্যকলাপে এলাকার প্রতিবেশীরা একত্রিত হয়ে তাকে নিষেধ করলে, সে প্রকাশ্যে সকলকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ মারিপট করার জন্য উদ্যত হয়। এছাড়াও সাগর উপস্থিত সকলকে বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি করিয়া প্রাণনাশের হুমকি প্রদান করে।
এ বিষয়ে একাধিক এলাকাবাসী বলেন, সাগরের মত অসভ্য, লম্পট, মাতাল আর একটা হয়না। দিনের ২৪ টা ঘন্টাই সে উচ্চ স্বরে গান বাজনা বাজানো সহ এ ধরনের আজে বাজে কাজ করে থাক। সে এতটাই নিকৃষ্ট যে, আজান ও নামাজের সময়েও সে এসব বন্ধ রাখে না। এসব কিছু করার কারনেই তার ওই বাড়িটাতে ভাড়াটিয়ারা বেশিদিন থাকে না। এছাড়াও সে তার নিজের মেয়ের বয়সী মেয়েদের দিয়ে এমন অনৈতিক কাজকর্ম করাচ্ছে, যেটা খুবই লজ্জাজনক ঘটনা। এ বিষয়ে আমরা তাকে অনেকবার বলা শর্তেও সে আমাদের কোন কথা শোনে না।
এলাকাবাসীরা আরও বলেন, আজকে বিকালে আমরা সবাই মিলে সাগরকে এসব কিছু বন্ধ করতে বলাতে সে সহ তার সাথে বাড়ির ভিতরে থাকা আরো নেশাগ্রস্থ লোকজন এসে আমাদেরকে বাজে ভাষায় গালিগালাজ করা সহ বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি করার হুমকি দেয়। এরপরেই আমরা সবাই সম্মিলিতভাবে সাগরের বিরুদ্ধে থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছি।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ