স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশের অভিযানে সদর ইউনিয়ন চন্ডিপুর এলাকা থেকে একজন নারী মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার রাত ১০ টায় ছুবান হোসেনের স্ত্রী মাছুরা পারভিন (৩৩) কে ২০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নে চন্ডিপুর গ্রামের।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃত মাছুরা পারভিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ