সাতক্ষীরার তালা থেকে ১শ পিচ ইয়াবাসহ এক চিহ্নিত মাদক চোরাকারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তালার চাপানঘাট এলাকায় এআটকের এঘটনা ঘটে।
আটককৃতের নাম মোঃ আসাদুল মোল্লা(৪৩)। তিনি কলারোয়া উপজেলার কুমারনল গ্রামের মৃত: আনিস উদ্দিন মোল্লার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে
গোয়েন্দা পুলিশের এসআই মোঃ আহম্মদ কবির, এএসআই মোঃ মফিজুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তালার চাপানঘাট এলাকায় অভিযান চালিয়ে আসাদুল মোল্লা নামের এক পেশাদার মাদক চোরাকারবারিকে ১শ পিচ ইয়াবাসহ আটক করে।
আটক আসামির নামে দশটি মাদক মামলা চলমান রয়েছে। তাকে নিয়মিত মামলা দিয়ে আদালতে সোপর্দ করাহয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ