স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরায় এক-ই ফ্যানের সঙ্গে, স্বামী-স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে, একজনের মৃত্যু হয়েছে এবং অপর জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৮ মার্চ) দুপুরে সাতক্ষীরা সদরের কাটিয়া (ঝুটিতলা) এলাকায় এই
ঘটনা ঘটে! স্থানীয় সূত্রে জানা যায় শ্যামনগর উপজেলার মোঃ মহাসীন আলীর ছেলে
মৎস্য ঘের ব্যবসায়ী সোহেল রানা (২৫) কাটিয়া (ঝুটিতলা) এলাকায় বাড়ি করে, স্বামী স্ত্রী বসবাস করতে থাকেন। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। সোমবার ১৮ মার্চ দূপুরে ও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছেলেকে নিয়ে নিকটবর্তী এলাকায় বেড়াতে যান সোহেল রানা। আধা ঘন্টা পর বাড়িতে এসে দেখতে পান স্ত্রী রুপা খাতুন সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে।
সোহেল রানা তৎক্ষনাৎ তার স্ত্রীকে নামিয়ে খাটে শুইয়ে দিয়ে, স্ত্রী মারা গেছেন ভেবে একই ফ্যানে গলায় দড়ি দেন। প্রতিবেশিরা এসে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্বামী সোহেলরানাকে মৃত ঘোষণা করেন। আর অচেতন অবস্থায় রুপা খাতুনকে ভর্তি করা হয়।
রুপা খাতুনের মা মঞ্জুয়ারা খাতুন জানান, আমার মেয়ে রুপা খাতুনের জ্ঞান ফিরেছে। সে এখন সুস্থ আছে। জামাই সোহেল রানার মৃত্যুতে দু:খ প্রকাশ করেন তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মহিদুল ইসলাম জানান, সোহেল রানার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ