সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজত
দৈনিক সাতক্ষীরা কণ্ঠ ডেস্ক:
সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সিয়াম হোসেন (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের বড়বাজার এলাকার অ্যাপেক্স শোরুমের সামনে এ ঘটনা ঘটে।
সিয়াম সাতক্ষীরা পুলিশ লাইনস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা সাতক্ষীরা ট্রাফিক বিভাগে টিএসআই হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর ফেসবুকে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে এক ব্যক্তি টেস্ট ড্রাইভের কথা বলে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে পুলিশ মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ