আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃদেশের চলমান পরিস্থিতিতে সড়কে বিশৃঙ্খলা রোধে সাতক্ষীরায় ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণের লক্ষ্যে ট্রাফিকের ভূমিকায় দায়িত্ব পালন করছেন কোটা সংস্কার আন্দলনরত শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগষ্ট) সকাল থেকেই শহরের খুলনা রোড মোড়, পাকাপোল মোড়, জজকোর্ট মোড়, সদর হাসপাতাল মোড়, এসপি বাংলো মোড়, বড় বাজার সড়কসহ কয়েকটি জনগুরুত্বপূর্ণ এলাকায় সড়কের যানজট নিরসনে কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের। এছাড়াও বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সাতক্ষীরা জেলার সমন্বয়ক হাফেজ আনিসুর রহমান বলেন, শহরে ট্রাফিক পুলিশ দায়িত্বে না থাকায় তীব্র যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছিল, একারণে আমরা গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসনের জন্য কাজ করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচি চলমান থাকবে।
শহরের পাকাপোল মোড়ে আল মামুনের নেতৃত্বে এ সময় দায়িত্ব পালন করেন জহির হাসান, নাইমুল ফারহান, আকদাস হোসেন, তালহা, রাহাত, রাধিন সহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ