মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সড়ক দুর্ঘটনায় আহত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা শাখার সহকারী সেক্রেটারী ও হযরত আবুবকর (রাঃ) কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস সবুরকে দেখতে বাড়িতে গেলেন জামায়াতের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৮ এপ্রিল) রাতে পুরাতন সাতক্ষীরা এলাকায় মাওলানা আব্দুস সবুরের নিজস্ব বাসভবনে অসুস্থতার খোঁজ-খবর নিতে ও দেখতে যান জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মিডিয়া পরিচালক মাওলানা আনিছুর রহমান, ৮নং ধুলিহর ইউনিয়নের আমীর মাওঃ আব্দুস সালাম, ইউনিয়ন সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম, ইয়াছিন আলী, মাষ্টার আবু হাসান, মাওলানা আজহারুল ইসলাম প্রমুখ ।
উল্লেখ্য ১৬ এপ্রিল ব্রহ্মরাজপুর বাজারস্ত চেলারডাঙ্গা মোড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়ে নিজ বাসায় চিকিচাধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ