সাতক্ষীরা কন্ঠ ডেস্ক:সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে আনিকা (৪) ও জান্নাতুল (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ১২ই সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুড়িকাহনিয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। আনিকা ঐ গ্রামে আলমগীর হোসেন এবং জান্নাতুল অহিদুল ইসলামের কন্যা। তাদের বাড়ি পাশাপাশি।
পরিবারের বরাত দিয়ে ডাঃ শাকির হোসেন জনান, দুপুরের দিকে পরিবারের সবাই কাজে ব্যস্ত ছিল। এ সময় দুই শিশু বাড়ির পাশে পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে ডুবে যায়। বহু খোঁজা খুঁজির পর এক পর্যায়ে পুকুর হতে ভাসমান অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক ডাঃ মিলন হোসেন তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শ্যামনগর থানার ওসি মো: আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ