সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে দুইজন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯মার্চ) সকালে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু’র উদ্যোগে ইউনিয়নের আবাদেরহাট বাজারে পৃথকভাবে ওই হুইলচেয়ার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যানের প্রেস অ্যাম্বাসেডর সাংবাদিক নাজমুল শাহাদাৎ জাকির, শিবপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি শওকত আলীসহ স্থানীয় পর্যায়ের সরকার দলীয় নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ