নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-০২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন আশরাফুজ্জামান আশু। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে আশরাফুজ্জামান আশু এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতিকের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি কে পরাজিত করে মহাজোটের প্রার্থী লাঙ্গল প্রতিকে ৮৮৩৫৭ ভোটে জয়লাভ করেন
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ