রাজশাহী: রাজশাহী বিভাগের সুপরিচিত ও অভিজ্ঞ সাংবাদিক মোঃ মমিনকে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি তিনি সম্প্রতি দৈনিক সাতক্ষীরা কণ্ঠ পত্রিকায় রাজশাহী বিভাগের ব্যুরোচিফ হিসেবে ১১ জুন ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এছাড়াও তিনি জাতীয় পর্যায়ের জনপ্রিয় পত্রিকা “মাতৃজগত”-এও রাজশাহী বিভাগীয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
মোঃ মমিন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করে প্রশংসিত হয়েছেন। তিনি বরাবরই সাহসিকতা, নিরপেক্ষতা ও পেশাগত সততার মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরেছেন এবং জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন।
নতুন দায়িত্ব পেয়ে মোঃ মমিন বলেন—
“সাংবাদিকতা আমার ভালোবাসার জায়গা। রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার জন্য গর্বের। আমি সব সময় সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় কাজ করে যাব। ‘দৈনিক সাতক্ষীরা কণ্ঠ’ ও ‘মাতৃজগত’ পত্রিকার মাধ্যমে রাজশাহীর মানুষের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরাই আমার প্রধান লক্ষ্য।”
তার এই পদোন্নতি ও দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানিয়েছেন রাজশাহী বিভাগের গণমাধ্যমকর্মীরা, সম্পাদক, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সকলেই তার সাফল্য কামনা করেন এবং আশা করেন, তিনি তাঁর দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করবেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ