সাতক্ষীরা কন্ঠডেক্স :উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোমরা কাস্টম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮অক্টোবর) বিকালে অ্যাসোসিয়েশন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার জালাল উদ্দিন আকবর তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠ করেন নব-নির্বাচিত সভাপতি মো. আবু হাসান, সহ-সভাপতি (১) আবদুল মোমেন খান চৌধুরী (সান্টু), সহ-সভাপতি (২) কাজী ইমাম উদ্দীন, সাধারণ সম্পাদক মো. আবু মুছা, যুগ্ম-সাধারণ সম্পাদক বিলকিস সুলতানা সাথী, সাংগঠনিক ও দপ্তর বিষয়ক সম্পাদক মো. শরিফুজ্জামান পরাগ, কাস্টমস বিষয়ক সম্পাদক জিএম আমির হামজা, বন্দর বিষয়ক সম্পাদক মো. রিয়াজুল হক, অর্থ সম্পাদক মো. আব্দুল গফুর সরদার এবং কার্যনির্বাহী সদস্য মো. আমিনুল হক আনু, মোস্তাফিজুর রহমান নাসিম, শাহানুর ইসলাম শাহীন ও মফিজুর রহমান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর মো. নুরুল হুদা, মো. রফিকুল ইসলাম ও মোছা. রিজিয়া খাতুন। শপথ শেষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার জালাল উদ্দিন আকবর, সদস্য সচিব ওয়ালীউল্লাহ, নব-নির্বাচিত সভাপতি আবু হাসান এবং সাংগঠনিক ও দপ্তর বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ।
বক্তারা বলেন, সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। ভোমরা বন্দরকে আধুনিকায়ন করতে আমরা সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা বন্দর সংশ্লিষ্ট সকল সংগঠনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে ভোমরা বন্দরকে এগিয়ে নিয়ে যাব। সকল ষড়যন্ত্র ও চক্রান্তকে প্রতিহত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ