অদ্য ২১ ফেব্রুয়ারি ২০২৩খ্রি: তারিখে ০০.০১ ঘটিকায় সাতক্ষীরা জেলার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ শে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃবেলায়েত হোসেন, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরা,জনাব মোঃসজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃআতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্),জনাব মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাগণ।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ