সাতক্ষীরা প্রতিনিধি: ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা জেলার কালারোয়া উপজেলার কৃতি সন্তান ও সিনিয়র সাংবাদিক মো. সাইদুর রহমান।
এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্বে তাঁর নিয়োগে সাতক্ষীরাবাসী, বিশেষ করে কালারোয়ার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। দীর্ঘ সাংবাদিকতা জীবন, গণমাধ্যমে পেশাদারিত্ব এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে তাঁর এই নিয়োগকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।
নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্ক, গণমাধ্যমে তথ্য আদান-প্রদান এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
মো. সাইদুর রহমানের এই অর্জনে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং সাতক্ষীরার সর্বস্তরের মানুষ।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ