নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের বিশিষ্ট ফার্মেসী ব্যবসায়ী ও সরদার মেডিকেল হলের স্বত্বাধিকারী আবু তালেব বাবু (বাবু সরদার) (৪৮) আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।তিনি ২৭ নভেম্বর স্ট্রোক জনিত কারনে দুপুরে নিজস্ব বাসভবনে সবাই কে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
তিনি ধুলিহর কাছারি পাড়ার মৃত মোজাহার আলী সরদারের ছোট পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র,অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ব্রহ্মরাজপুর বাজারসহ ধুলিহর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় তার নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এবং তার জানাজা নামাজে সবাই কে শরিক হওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ