জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামের আনিচ কারিকরের মেয়ে এন,বি,বি,কে আল মদিনা দাখিল মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী রোকাইয়া খাতুন (১৩) এর সাথে পার্শ্ব বর্তী নুনগোলা গ্রামের সেলিম কারিকরের ছেলে মোঃ আলামিন(১৯) এর সম্প্রতি স্থানীয় ইউপি সদস্য কুরবান আলীর উপস্থিতিতে গোপনে বিবাহ হয়। বিষয়টি পরবর্তীতে জানাজানি হলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা ভুমি কর্মকর্তা সুমনা আইরিন গতকাল বুধবার বিকালে সরেজমিনে যেয়ে সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছেলের মাতা রাবেয়া খাতুন কে ৫ হাজার টাকা ও মেয়ের পিতা আনিচকে ৫ হাজার টাকা সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করে এবং ছেলে-মেয়ে আগামী চার বছর একত্রিত হতে পারবে না মর্মে আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ