সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি গেট ও রেউই বাজার ঢালাইকরণ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২২শে জুন বেলা ১১টায় বাঁশদহা ইউনিয়ন পরিষদ চত্বরে বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাষ্টার মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে গেট ও বাজার ঢালাইকরণের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়ণে ২০ লক্ষ টাকা ব্যয়ে ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি গেট ও রেউই বাজার ঢালাইকরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আনছার আলী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, বাঁশদহা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ খোরশেদ আলম রিপন, মোঃ মফিজুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ গৗছল আজম (মনি), মোঃ আহসান উদ্দীন, মোঃ বদরুজ্জামান খোকা, মোঃ মোর্শেদুল হক, মোঃ শাহাজান আলী, মহিলা ইউপি সদস্য রাশিদা খাতুন, রাজিয়া সুলতানা, ছাবিনা ইয়াসমিন ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আহছান উদ্দীন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ