জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যা পুর গ্রামের প্রাণী চিকিৎসক গোবিন্দ চন্দ্র মন্ডলের বাড়িতে ১৪ মার্চ বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা বসত ঘরের দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে নগদ ২ লক্ষ ৪৫ হাজার টাকাসহ ছয় ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, ঐ গ্রামের গৃহকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডলসহ পরিবারের অন্যান্য সদস্যরা প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া দাওয়া শেষ করে আনুমানিক বারোটার দিকে ঘুমিয়ে পড়ে।এরপর গভীর রাতে কে বা কারা বসত ঘরের দেয়াল ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। এসময় চোরেরা শোকেসের মধ্যে সংরক্ষিত নগদ ২ লাখ ৪৫ হাজার টাকাসহ ৬ ভরি ওজনের বিভিন্ন প্রকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে বলে গৃহকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল এ প্রতিনিধিকে নিশ্চিত করলেও থানায় অভিযোগ করতে অস্বীকৃতি জানান।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ