প্রবাসে বাংলা সাহিত্য চর্চা করে মূলধারায় আছেন তরুণ লেখকরা। তবে দেশে বই প্রকাশে টাকা দাবি করা এবং জাতীয় পত্রিকায় স্বজনপ্রীতি থাকায় প্রবাসের লেখকদের ভালো লেখাও স্থান পায় না। ভালোবাসায় সেই সুযোগ করে দিলে প্রবাসের লেখকরা একেকজন রিটন, আবদুল গাফফার চৌধুরী হয়ে উঠতে পারেন।
দুবাইয়ে বাংলাদেশ বইমেলার প্রবাসে সাহিত্য চর্চা সভায় এমন দাবি তুলেছেন প্রবাসী ছড়াকার ও সাংবাদিক লুৎফুর রহমান।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই আয়োজিত মেলার শেষদিনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতি বরেণ্য লেখক ড. শিহাব শাহরিয়ার প্রবাসে বাস করা লেখকরাও মূলধারায় আছেন বলে মূল্যায়ন করেন।
সভায় সম্ভাষণ জানান বাংলাদেশের দুবাইয়ের কনসাল জেনারেল কবি বিএম জামাল হোসেন। ড. শাহাদাত হোসেন নিপুর পরিচালনায় এ সময় অংশ নেন ড. আব্দুস সালাম, কবি ফরহাদ হোসেন, কবি ওবায়দুল হক ও প্রাবন্ধিক মোহাম্মদ ইসমাইল।
ড. আব্দুস সালাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচা বইটি আররি ভাষায় অনুবাদ করেছেন। এ বইটি মধ্যপ্রাচ্যে বঙ্গবন্ধুকে জানতে সহায়ক হবে বলে সভায় মন্তব্য করা হয়।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ