মাহমুদ হাসান মাসুদ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
রবিবার ৪ ডিসেম্বর ২০২২ ইং গোপালগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্ট হিসেবে নব-যোগদানকৃত জনাব ফজলে রাব্বি গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকার সাথে সৌজন্য সাক্ষাতের জন্যে পুলিশ সুপার কার্যালয়ে আসেন।
এ সময় তিনি পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। পুলিশ সুপার নব নিযুক্ত আনসার বাহিনির জেলা কমান্ড্যান্টকে স্বাগত জানান এবং পেশাদারিত্বের সাথে কাজ করে দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে গোপালগঞ্জ জেলা পুলিশের সার্বিক সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেন।
জনাব ফজলে রাব্বি ৩৫ তম বিসিএস আনসার ক্যাডারের একজন সদস্য।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ