জি এম আমিনুল হক:সাতক্ষীরা সদরের ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত সারাদিনব্যাপী বনভোজন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা উচ্ছ্বাস ও আনন্দে মেতে ওঠে। বার্ষিক বনভোজন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সার্বিক তত্ত্বাবধানে পিকনিক উদযাপন কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন বাবলু, শর্মিষ্ঠা মজুমদার, মোঃ সোলাইমান হোসেন ও মোঃ হাবিবুর রহমান প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মন্ডল, জাহানাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আছাদুল ইসলাম ,ডি.বি ইউনাইটেড প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাই ও সঙ্কর কু্মার, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর এ মতিন, সহকারী শিক্ষক মোঃ আজিজুল ইসলাম, মো: নাসির উদ্দিন, সুনীল কুমার, কঙ্কন কুমার, দেবযানিতা দেবনাথ সহ ধুলিহর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা ও অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
মধ্যাহ্নভোজের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি রাফেল ড্রয়ের মাধ্যমে ২৫ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কারসহ সবাইকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ