সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রতিনিধি হিসেবে দৈনিক সাতক্ষীরা কণ্ঠ-এ নিয়োগ পেয়েছেন মো. ইস্কান্দার হোসেন (বাবু)। তিনি একজন সুপরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত।
সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে পাটকেলঘাটা থানার সার্বিক কর্মকাণ্ড তুলে ধরতে তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছে পত্রিকার কর্তৃপক্ষ।
নিয়োগ পাওয়ায় স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, মো. ইস্কান্দার হোসেন তার দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে দৈনিক সাতক্ষীরা কণ্ঠ-এর সুনাম আরও বৃদ্ধি করবেন।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ