সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে নুরুজ্জামান গাজী ওরফে জুলু (৩০) নামের বিষ্ফোরক উপাদানাবলী আইনের নাশকতা মামলার আসামী ও আলামিন শেখ (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
৫ই এপ্রিল বুধবার ভোররাতে পৃথক অভিযান চালিয়ে দেবহাটা থানার এসআই গোলাম আজম ও হাফিজুর রহমান তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত নাশকতা মামলার আসামী নুরুজ্জামান গাজী ওরফে জুলু দেবহাটা উপজেলার পলগাদা গ্রামের আলমগীর গাজীর ছেলে এবং আলামিন শেখ বসন্তপুর গ্রামের বাবুল শেখের ছেলে।
মাদক ব্যবসায়ী আলামিন শেখকে গ্রেপ্তারকালে তার কাছ থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। অপরদিকে নাশকতা মামলায় গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান জুলু চুরি মামলারও আসামী। গ্রেপ্তার পরবর্তী তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ।
সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন রুবেল
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সাতক্ষীরা কন্ঠ